CORE Shop অ্যাফিলিয়েট প্রোগ্রাম
দোকান খুলিয়ে দিন, আজীবন ১০% কমিশন নিন
আপনার লিংক বা কুপন দিয়ে যে দোকান CORE Shop-এ খুলবে, সেই দোকানের প্রতিটা প্যাকেজ পেমেন্টের ১০% আপনার।
১
ফ্রিতে যোগ দিন
মোবাইল নম্বর আর SMS কোড দিয়ে এক মিনিটে। পাসওয়ার্ড লাগে না।
২
লিংক বা কুপন শেয়ার করুন
ফেসবুক, ইউটিউব, টিকটক, গ্রুপ, যেখানে খুশি। নিজের কুপন বানালে দোকানদার প্রথম প্যাকেজে ছাড়ও পাবে।
৩
প্রতিটা পেমেন্টে ১০%
আপনার মাধ্যমে খোলা দোকান যতবার প্যাকেজের টাকা দেবে, ততবার আপনার কমিশন জমা হবে। আজীবন।
কত আয় হতে পারে
প্রতিটা দোকান মাসে মাসে প্যাকেজ নিলে:
বেসিক · ৳১,০০০/মাস৳১০০/মাস আপনার
স্ট্যান্ডার্ড · ৳১,৫০০/মাস৳১৫০/মাস আপনার
প্রিমিয়াম · ৳২,৫০০/মাস৳২৫০/মাস আপনার
যেমন: ২০টা দোকান ৳১,০০০-এর প্যাকেজ নিলে প্রতি মাসে ৳২,০০০, যতদিন তারা চালাবে।
প্রশ্ন ও উত্তর
- আজীবন মানে কী?
- দোকানটা যতদিন CORE Shop-এর প্যাকেজ নিয়ে চলবে, প্রতিটা পেমেন্টে আপনার কমিশন হবে। মাসে মাসে নিলে প্রতি মাসে, বছরে নিলে বছরে।
- কমিশন কবে আর কীভাবে পাব?
- পেমেন্ট হলেই প্যানেলে কমিশন জমা দেখাবে। CORE টিম আপনার দেওয়া বিকাশ, নগদ বা রকেট নম্বরে পাঠিয়ে দেবে, আর পাঠানো টাকাও প্যানেলে লেখা থাকবে।
- কুপন কীভাবে কাজ করে?
- প্যানেল থেকে নিজের নামে কুপন বানান (যেমন NILA10)। কেউ দোকান খোলার সময় কুপনটা দিলে দোকানটা আপনার হবে, আর সে প্রথম প্যাকেজে সর্বোচ্চ ১০% ছাড় পাবে।
- নিজের দোকানে কমিশন হবে?
- না, আপনার নিজের মোবাইল নম্বরে খোলা দোকান আপনার অ্যাফিলিয়েট হিসাবে গোনা হয় না।